নতুন করে ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত পেল বাংলাদেশ

Uncategorized অর্থনীতি জাতীয় বরিশাল বানিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি সারাদেশ

অর্থনৈতিক প্রতিবেদক : নতুন করে ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত পেল বাংলাদেশ,ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ইলিশা-১ নামের নতুন গ্যাসক্ষেত্রের কূপে প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।আজ ভোরের দিকে দ্বিতীয় ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা শুরু করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।


বিজ্ঞাপন

এখানে প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) বা তারও অধিক গ্যাস মজুত রয়েছে।এখান থেকে দৈনিক ২০-২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। প্রসঙ্গত, গত ৯ মার্চ ইলিশা-১ নামের নতুন ওই কূপ খননকাজ শুরু করে বাপেক্স। (তথ্য সূত্র : ডিফেন্স রিসার্চ ফোরাম)

👁️ 127 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *