যশোর জেলা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ১০ মে, সকাল সাড়ে ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে যশোর জেলা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম। এসময় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এসময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ কর্তৃক গৃহীত সকল কার্যক্রম গুলো উপস্থিত সকল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় সকলের অংশগ্রহণ আশা করেন ।

সভায় আরো উপস্থিত ছিলেন শাহিনুর হোসেন ঠান্ডু, সভাপতি, বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর, এ এস আর আজাদ, সভাপতি, সিটি প্লাজা মালিক সমিতি যশোর, আকছাদ সিদ্দিকী শৈবাল, সভাপতি, জেস টাওয়ার ব্যবসায়ী সমিতি যশোর সহ যশোর জেলা ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন
👁️ 130 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *