চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার ১১ মে, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্ বিপিএম সভাপতিত্বে অপরাধ বিষয়ক পর্যালোচনা সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়।

পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদেরকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন ।

অফিসার-ফোর্সেরে এপ্রিল-২০২৩ মাসের সামগ্রিক কর্মদক্ষতা মূল্যায়ন করে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের বিশেষ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন প্রদান করেন পুলিশ সুপার।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদীপ্ত সরকার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) আসাদুজ্জামানসহ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 129 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *