সিলেটে বিএসটিআই এর মোবাইল কোর্ট কর্তৃক ২ টি প্রতিষ্ঠান কে ২০ হাজার টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত




নিজস্ব প্রতিনিধি ঃ সিলেটে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ চাদনী ও গৌরি ব্রান্ডের স্কীন ক্রীম বিক্রি করায় ২ টি কসমেটিকস এট দোকানের মালিক কে মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, সোমবার ১৫ মে, সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালিত হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে মেসার্স আরিফ লেডিস কর্নার, জামান প্লাজা, বিয়ানীবাজার, সিলেট প্রতিষ্ঠান টি বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক নিষিদ্ধ চাদনী ও গৌরি ব্রান্ডের স্কীন ক্রীম বিক্রি করার অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন ২০১৮ অনুসারে ১০,০০০ ( দশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং মেসার্স ফেন্সি ফেয়ার, কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট প্রতিষ্ঠান টি বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ গৌরি ও চাদনী ব্রান্ডের স্কীন ক্রীম বিক্রি করার অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন ২০১৮ অনুসারে ১০,০০০( দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সিলেট বিয়ানীবাজার উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা তাসলিম।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) উক্ত মোবাইল প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 137 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *