মিরপুরের মুসলিম বাজারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় রাজধানী

মারুফ সরকার : রাজধানীর মিরপুর ১২ নম্বর এলাকার মুসলিম বাজারে অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি দল। বুধবার (২৪ মে) দুপুর ১২টার দিকে মুসলিম বাজারের কাঁচাবাজারের বিভিন্ন দোকানের খাদ্য সামগ্রী পরীক্ষা-নিরীক্ষা করেন তারা।


বিজ্ঞাপন

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ-পরিচালক আব্দুস সোবহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান শেষে আব্দুস সোবহান সাংবাদিকদের বলেন, মাছ-মাংসের দোকানে পণ্য বিক্রি করার ক্ষেত্রে কিছু অনিয়ম পাওয়া গেছে। কিছু দোকানিরা রং মিশিয়ে মাছ ও রক্ত মিশিয়ে মাংস বিক্রি করছেন। তাদেরকে এটা না করার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।

ওই বাজারের সব ব্যবসায়ীকে ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে, যাতে তারা এভাবে পণ্য বিক্রি করা থেকে সরে আসেন। ৭ দিন পর ফের অভিযান পরিচালনা করা হবে। ওই সময়ে অনিয়ম পেলে জরিমানা ও মামলা করা হবে।


বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অভিযানে কোনো দোকানিকে জরিমানা করা হয়নি। কিছু মাছ জব্দ করা হয়েছে।


বিজ্ঞাপন

অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

👁️ 173 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *