নড়াইলে বকুল নামে’র এক গ্রাম পুলিশকে নির্মম ভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

Uncategorized অন্যান্য অপরাধ আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়ায় পূর্ব শত্রুতার জের ধরে বকুল শেখ (৪০) নামে এক গ্রাম পুলিশকে নির্মম ভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত রবিবার (২৮ মে) সন্ধায় উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বকুল শেখ কুমড়ি গ্রামের গ্রাম পুলিশ মৃত-বদির শেখের ছেলে। দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন হত্যার বিষটি নিশ্চিত করেন। পারিবারিক সূত্রে জানা যায়,পূর্ব শত্রুতার জের ধরে রবিবার সন্ধা ৬ টার দিকে কুমড়ি গ্রামের একটি দোকান থেকে বাজার নিয়ে বাড়ি ফেরার পথে গোলাপ শেখের বাড়ির নিকট আসলে আগে থেকেই ওতপেতে থাকা কয়েকজন সন্ত্রাসী’রা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গ্রুতর জখম করে। স্থানিয় লোকজন গ্রুতর আহত অবস্থা তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। নিহত বকুল শেখের ছেলে রাকিব হোসেন সাংবাদিকদের জানান,আমার বাবা মারা যাওয়ার আগে হত্যার সাথে জড়িত আজমল,মাহামুদ,
ইয়ামিনসহ কয়েকজনের নাম বলে যায়। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন বলেন,খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। আগামিকাল সকালে লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।


বিজ্ঞাপন
👁️ 130 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *