জামালপুরের সরিষাবাড়িতে যমুনা নদীতে যুবক নিখোঁজ

Uncategorized ঢাকা বিবিধ সারাদেশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নাজমুল হাসান (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সকালে উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা এলাকায় যমুনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবক পার্শ্ববর্তী ভুয়াপুর উপজেলার নলিন এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।


বিজ্ঞাপন

নিখোঁজ যুবকের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ নাজমুল হাসান শিশুকাল থেকেই দাদি সহিতন বেওয়ার বাড়িতে বসবাস করে আসছিলেন। বৃহস্পতিবার সকালে দাদি সহিতন বেওয়াকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে নামেন নাজমুল।

এর পর থেকেই নিখোঁজ হন তিনি। পরে পরিবারের লোকজন নদীতে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে সরিষাবাড়ী ও জামালপুর ফায়ার সার্ভিসের ছয় সদস্যের ডুবুরিদল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।


বিজ্ঞাপন

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদলের টিম লিডার শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে নিখোঁজের সংবাদ আসে ডুবুরিদলের কাছে। পরে ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কার্যক্রমে কিছুটা ব্যাহত হচ্ছে।নিউজ লেখা পর্যন্ত মরদেহ উদ্ধার করা যায়নি।


বিজ্ঞাপন
👁️ 105 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *