মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল ডিবি পুলিশের অভিযানে আরমান শেখ ওরফে মান্না (৩৩) নামের এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আরমান লোহাগড়া থানাধীন কুমারডাঙ্গা বারপাড়া গ্রামের জনৈক চুন্নু শেখের ছেলে। (২১ জুন) বুধবার বিকালে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

👁️ 112 News Views
