চট্টগ্রামে ডিবি পুলিশের  (বন্দর ও পশ্চিম) বিভাগের অভিযানে বিপুল পরিমাণ জাল টাকার নোটসহ ১ জন  আটক 

Uncategorized অপরাধ আইন ও আদালত চট্টগ্রাম জাতীয় সারাদেশ

উদ্ধারকৃত জাল টাকাসহ আটককৃত জাল টাকা ব্যাবসায়ী। 


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি ঃ   চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র ডিবি পুলিশের      (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিকনির্দেশনায়, অতি: উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শামীম কবীর ও সহকারী পুলিশ কমিশনার কাজী মোঃ তারেক আজিজের তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক মোঃ মোক্তার হোসেন এর নেতৃত্বে, গতকাল শনিবার ২৪ জন,  গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ডবলমুরিং থানাধীন ডিটি রোড, পাহাড়তলী চাউল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।  উক্ত অভিযান পরিচালনা কালে  ১৮১০০০ টাকার জালনোটসহ মোঃ ইমাম হোসেনকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে জালটাকাগুলো চট্টগ্রামে নিয়ে আসছিলো বলে জানায়।

👁️ 133 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *