নড়াইলে যুবলীগ কর্মী আজাদ হত্যার ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে মামলা

Uncategorized অন্যান্য অপরাধ আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়ন যুবলীগ কর্মী আজাদ শেখ হত্যার ঘটনায় মামলা।
রোববার (২৩ জুলাই) বিকেলে নিহতের বড় ভাই ও পিরোলী ইউনিয়ন আওয়ামী-লীগের সভাপতি সাজ্জাদ শেখ বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করে কালিয়া থানায় মামলা করেন। কালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রণব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান,
পিরোলী ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজ্জাদ শেখের ছোট ভাই ও যুবলীগ কর্মী আজাদ শেখ খুলনায় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ যোগ দিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। পিরোলী পূর্বপাড়া চৌরাস্তায় পৌঁছালে সন্ত্রাসীদের পরিকল্পিত হামলার শিকার হন। সন্ত্রাসীরা তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও শাবল,লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়’রা আজাদকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


বিজ্ঞাপন
👁️ 132 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *