ত্যাগ ও শোকের মহিমায় আশুরা আমাদের প্রতিবাদের সাহস যোগায়———–গোলাম মোহাম্মদ কাদের

Uncategorized জাতীয় জীবন-যাপন ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক  : শুক্রবার , ২৮ জুলাই, পবিত্র আশুরা পৃথিবীর ইতিহাসে এক বেদনা বিধুর ঘটনা। হিজরী ৬১ সালের ১০ মহররম মানব ইতিহাসে অত্যন্ত শোকাবহ একটি দিন। ঘটনাবহুল এই দিনে ঐতিহাসিক কারবালার মাঠে মহানবী হযরত মুহম্মদ (সাঃ) এর প্রানপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রাঃ) পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ সহচরসহ বিশ্বাসঘাতক ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। অত্যন্ত শোকাতুর এই দিনে হযরত ইমান হোসাইন (রাঃ) এবং কারবালার প্রান্তরে শাহাদাত বরণকারী প্রত্যেকের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপণ করছি।


বিজ্ঞাপন

পবিত্র আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা যোগায়। ত্যাগ ও শোকের মহিমায় আশুরা আমাদের প্রতিবাদের সাহস যোগায়। আশুরা আমাদের উদ্বুদ্ধ করে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সর্বাত্তক সংগ্রাম করতে। ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে কারবালার ত্যাগ সমুজ্জল হয়ে আছে।

পবিত্র ইসলাম হচ্ছে শান্তি ও সম্প্রীতির ধর্ম। ইসলামের সুমহান আদর্শে হানাহানি, হিংসা, বিদ্বেষ বা বিভেদের কোন স্থান নেই। শোকাবহ এই দিনে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ নতুন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হতে আহবান জানাচ্ছি। সবার শান্তিময় উজ্জল ভবিষ্যত কামনায় –
গোলাম মোহাম্মদ কাদের এমপি, চেয়ারম্যান, জাতীয় পার্টি।


বিজ্ঞাপন
👁️ 102 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *