টেকনাফে বিজিবি’র অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা ও ১টি কাঠের নৌকা জব্দ

Uncategorized অপরাধ আইন ও আদালত চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  :   বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি যথাযথ ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবি কর্তৃক পরিচালিত অভিযানে ১,৫০,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।


বিজ্ঞাপন

গতকাল শনিবার ১৪ অক্টোবর, রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ দেড় নম্বর নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি’র আভিযানিকদল বর্ণিত স্থানে গমন করতঃ কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়।

আনুমানিক রাত ১০ টা ৪৫ মিনিটের সময়  তিনজন ব্যক্তিকে ১টি কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করে।


বিজ্ঞাপন

বিজিবি’র উপস্থিতি টের পেয়ে নৌকায় আরোহিত ব্যক্তিগণ রাতের অন্ধকারের সুযোগে নাফ নদীতে লাফিয়ে ঘন কেওড়া বাগানের ভিতর পালিয়ে যায়।


বিজ্ঞাপন

পরবর্তীতে বিজিবি টহলদল ঘটনাস্থলে পৌঁছে নৌকাটি তল্লাশি করে নৌকার পাটাতনের নীচে অভিনব পদ্ধতিতে লুকানো  অবস্থায় একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। এসময় কাঠের নৌকাটিও জব্দ করা হয়।

পরবর্তীতে রাত সাড় ১১ পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও মাদক পাচারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

👁️ 116 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *