বিএসটিআই এর  ময়মনসিংহ বিভাগীয় অফিসের সার্ভিল্যান্স অভিযান পরিচালনা 

Uncategorized আইন ও আদালত বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ সারাদেশ

বিএসটিআই এর ময়মনসিংহ বিভাগীয় অফিসের কর্মকর্তাদের সার্ভিল্যান্স অভিযান পরিচালনার কিছু দৃশ্য।


বিজ্ঞাপন

 

নিজস্ব প্রতিনিধি  :  আজ মঙ্গলবার  ১৯ ডিসেম্বর বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ময়মনসিংহ বিভাগীয় কার্যলয়ের কর্মকর্তারা  জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেন।

উক্ত সার্ভিল্যান্স  অভিযান পরিচালনা কালে,  জেকি ব্রিকস, ইসলামপুর, জামালপুর। বি এফ বি ব্রিকস, রৌহারকান্দা, ইসলামপুর, জামালপুর।  আরিফ ব্রিকস, রৌহারকান্দা, ইসলামপুর, জামালপুর। সওদাগর ব্রিকস, পলবান্ধা, ইসলামপুর, জামালপুর। এম এস বি ব্রিকস, রৌহারকান্দা, ইসলামপুর, জামালপুর। দুর্গা এন্টারপ্রাইজ, চিকজনি, দেওয়ানগঞ্জ, জামালপুর। সেফিড ব্রিকস, রামপুরা, চিকজনি, দেওয়ানগঞ্জ, জামালপুর। যমুনা ব্রিকস, পোলাকান্দি বাজার, দেওয়ানগঞ্জ, জামালপুর- এই ০৮টি ইটভাটা কে ক্লে ব্রিকস পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ দেয়া হয়। যমুনা বেকারি, ডাগরপাড়া, দেওয়ানগঞ্জ, জামালপুর।
এবং  তারা বেকারি, মন্ডলবাজার, দেওয়ানগঞ্জ, জামালপুর- এই বেকারি প্রতিষ্ঠান দুইটিকে তাদের উৎপাদিত পাউরুটি ও বিস্কুট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ দেয়া হয়।এছাড়া সিএম লাইসেন্স প্রদানের নিমিত্ত ৩টি প্রতিষ্ঠানের কারখানা পরিদর্শন করে নমুনা সিল করা হয়।


বিজ্ঞাপন

উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর  ময়মনসিংহ বিভাগীয় অফিসের কর্মকর্তা প্রকৌ: অর্ণব চক্রবর্ত্তী, ফিল্ড অফিসার (সিএম) ।


বিজ্ঞাপন
👁️ 100 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *