কেএমপি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাজা সহ ৬ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা বিশেষ প্রতিবেদন সারাদেশ

খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীরা।


বিজ্ঞাপন

মামুন মোল্লা (খুলনা) :  খুলনা মেট্রোপলিটন পুলিশ  কেএমপি’র মাদক বিরোধী বিশেষ এক  অভিযানে ৫৯৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া এবং ৩০০ গ্রাম গাঁজাসহ ৬ জন মাদক ব্যাবসায়ী  গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে,  গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের পক্ষ থেকে  মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে ইয়াবা ও গাজা সহ ৬ জন মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার করে খুলনা মহানগর পুলিশ। গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীদের নাম ও ঠিকানা যথাক্রমে,  মানিক লাল চৌধুরী (২৮), পিতা-নারায়ন লাল চৌধুরী, সাং-০৩ নং স্যার ইকবাল রোড বাইলেন, থানা-খুলনা, মোঃ রুবেল হাওলাদার (২৭), পিতা-মৃত: ফজলুল হক, সাং-মহেশ্বরপাশা ঋষিপাড়া, থানা-দৌলতপুর, মোঃ হাফিজুর হাওলাদার (২৫), পিতা-মোঃ নান্টু হাওলাদার, সাং-রহমতপুর, থানা-বাবুগঞ্জ, জেলা-বরিশাল, এ/পি সাং-পালপাড়া কেদারনাথ মেইন রোড, থানা-দৌলতপুর, মোঃ তোহিদুল ইসলাম (৩১), পিতা-মোঃ ইয়কুব হাওলাদার, সাং-চড়াদি হালতা বাজার, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, এ/পি সাং-মহেশ্বরপাশা, থানা-দৌলতপুর,  মোঃ শহিদুল ইসলাম (৩৫), পিতা-মোঃ সাব্বির হোসেন, সাং-রুপসী রূপসা, থানা-লবণচরা এবং  মোঃ নয়ন শেখ (২৫), পিতা-মোঃ শাহাদাৎ শেখ, সাং-(টিয়ারূপা থানা-কাশিয়ানি, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং- উত্তর কাশিপুর, থানা-খালিশপুর, খুলনা।


বিজ্ঞাপন
খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে উদ্ধার করা মাদক দ্রব্য।

 

উপরোল্লিখিত  মাদক ব্যাবসায়ীদের কাছ থেকে  ৫৯৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া এবং ৩০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ টি মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 105 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *