নড়াইলের লাহুড়িয়া পুলিশ ফাড়ির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ৫

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো: রফিকুল ইসলাম, (নড়াইল) :  নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া ইউনিয়ন পুলিশ ফাড়ির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ৫ মাদকসেবী। মাদক ব্যবসার  সাথে জড়িত আব্দুল্লাহ বিশ্বাস,ওমর আলী,মোঃ শামীম ফকির,ফেরদাউস শিকদার ও মোঃ ইব্রাহিম শিকদার নামের ৫ জন মাদকসেবীদের গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আব্দুল্লাহ বিশ্বাস (৩৬) লোহাগড়া থানাধীন তেতুলবাড়ীয়া গ্রামের মোক্তার বিশ্বাসের ছেলে,ওমর আলী (৩৫) মাকড়াইল গ্রামের মৃত আকবর আলীর ছেলে,মোঃ শামীম ফকির (২৮) একই গ্রামের মৃত আবুল কালাম ফকিরের ছেলে,ফেরদাউস শিকদার (২৮) মৃত আনসার শিকদারের ছেলে এবং মোঃ ইব্রাহিম শিকদার (৩২) আব্দুর রউফ শিকদারের ছেলে।

গতকাল রবিবার  ১৪ জানুয়ারি,  দিবাগত রাত ১১টা ১০ মিনিটের সময় নড়াইল জেলার লোহাগড়া থানাধীন শালনগর ইউনিয়নের মাকড়াইল আদর্শ গুচ্ছগ্রাম সংলগ্ন জনৈক মিলন এর মুদি দোকান এর পশ্চিম পাশ থেকে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই এম সজীব আহমেদ,এএসআই শেখ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীদের  কাছ  থেকে ৫০ (পঞ্চাশ) পিস  ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।


বিজ্ঞাপন

এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী  একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীদের  আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

👁️ 106 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *