বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে ১৪ দেশের  রাষ্ট্রদূতের শ্রদ্ধা নিবেদন 

Uncategorized খুলনা জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো: সাইফুর রশিদ চৌধুরী :  গোপালগঞ্জ  জেলার টুংগীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত ১৪ টি দেশের রাষ্ট্রদূত। গত সোমবার বিকালে তারা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছু সময় সমাধি সৌধের বেদির পাশে নীরবে দাঁড়িয়ে থাকেন।


বিজ্ঞাপন

এসময় বতসোয়ানার অনাবাসিক রাষ্ট্রদূত গিলবার্ড সাইমন ম্যাঙ্গলি, ক্যাম্বোডিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত কয়কুং, চেক প্রজাতন্ত্রের অনাবসিক রাষ্ট্রদূত ড. ইলিছকা জিগোভা, গাম্বিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত মুস্তফা জাওয়ারা, হাঙ্গেরির অনাবাসিক রাষ্ট্রদূত ইস্টভ্যান স্যাভো, জামাইকার অনাবাসিক রাষ্ট্রদূত জেসন কে.হল, লুক্সেমবার্গের অনাবাসিক রাষ্ট্রদূত পেগী ফ্রান্টজেন, মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ড ডামবাজাব, উত্তর মেসিডোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত স্লোবোডান জুনব, পেরুর অনাবাসিক রাষ্ট্রদূত জাবিয়ার ম্যানিউল পাওলিনিচ ভেলারডি, স্লোভাক প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত রবার্ট মেক্সিয়ান, স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত মাতেজা ভদেব ঘোষ, উরুগুয়ের অনাবাসিক রাষ্ট্রদূত আলবেরতো এ.গুয়ানি, ভেনেজুয়েলার অনাবাসিক রাষ্ট্রদূত কাপায়া রদ্রিগেজ গনজালেজ, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জুবায়ের আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

👁️ 120 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *