জাতিসংঘের স্থানীয় প্রতিনিধির সাথে জাতীয় পার্টি চেয়ারম্যান এর সৌজন্য সাক্ষাত

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক :  আজ , সোমবার, ১৬ সেপ্টেম্বর, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিস গাইউন লুইসের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ বিকেল ৩টায় গুলশানে জাতিসংঘের স্থানীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারা দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন।


বিজ্ঞাপন

সৌজন্য সাক্ষাতে অংশ নেয়ার জন্য জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতিসংঘের স্থানীয় প্রতিনিধি। আন্তরিকতাপূর্ণ সৌজন্য সাক্ষাতের জন্য জাতিসংঘের প্রতিনিধির প্রতি ধন্যবাদ জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সাথে পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 114 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *