মাদকসহ প্রাথমিক শিক্ষক ধরা

অপরাধ আইন ও আদালত সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : ইয়াবাসহ গোয়েন্দা পুলিশের কাছে ধরা পড়েছে প্রাথমিকের এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াকুব আলী সবুজকে ৫২ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শালমারা বাজারে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ইয়াবা বিক্রিকালে সবুজকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তবে এ নিয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, আটককৃত সবুজের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন

স্থানীয় একটি সূত্র জানায়, এর আগেও গত দুই বছর আগে জামালপুরের বকসীগঞ্জে মাদকসহ আটক হয়েছিলেন সবুজ।


বিজ্ঞাপন
👁️ 156 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *