প্রধানমন্ত্রীকে ধন্যবাদ চীনা প্রেসিডেন্টের

আন্তর্জাতিক জাতীয়

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় চীনের পাশে থাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার এক চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই ধন্যবাদ জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।


বিজ্ঞাপন

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি করোনাভাইরাসে বিপর্যস্ত চীনের জন্য মাস্ক, গাউন, ক্যাপ, হ্যান্ড গ্লোভ ও স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘সহমর্মিতামূলক সহায়তা’ হিসেবে দেশটির জন্য এসব সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান।

পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণে প্রাণহানির ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বিজ্ঞাপন
👁️ 106 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *