কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবি’র  অভিযান : ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

কক্সবাজার প্রতিনিধি  : বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন  কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  গতকাল বুধবার  ২০ নভেম্বর,  আনুমানিক রাত ১ টা ৩০ মিনিটের সময়  বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বপূর্ণ উখিয়ার পালংখালী ফারির বিল নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে  বিজিবি টহলদল বর্ণিত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ১,০০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। উল্লেখ্য, মাদক কারবারীকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।


বিজ্ঞাপন
👁️ 107 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *