ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজা ও নোহা গাড়ীসহ ১ জন  মাদক ব্যবসায়ী গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মকবুল হোসেন, (ময়মনসিংহ)  : আজ মঙ্গলবার ২৮ জানুয়ারি,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর সহকারী পরিচালক  মোঃ কাওসারুল হাসান রনি’র নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ কর্তৃক কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ রেল গেইট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে  একাধিক মাদক মামলার আসামী মোঃ জাবেদ মিয়া(৩০), পিতাঃ ইসহাক উল্লাহ, মাতাঃ মৃত জমিলা খাতুন, সাং- ডুলনা, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জকে ৪০ কেজি গাঁজা, ০১ নোহা গাড়ি ও ০১ টি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়।

এরপর  গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।


বিজ্ঞাপন
👁️ 112 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *