টাঙ্গাইলের মধুপুরের গোলাবাড়ীতে মিলন মেলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

টাঙ্গাইল  প্রতিনিধি  : টাঙ্গাইলের মধুপুরের গোলাবাড়ী ইউনিয়নের মাইজবাড়ী এলাকার মো. কোরবান আলী মন্ডল ও হাজ্বী মো. আব্দুল বাছেদ মৌলভীর বংশধরদের নিয়ে এক মিলন মেলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে তাদের নিজবাড়ীতে এমিলন মেলার আয়োজন করেন কোরবান আলী মন্ডলের সুযোগ্য নাতি বিশিষ্ট সমাজ সেবক মো. মনিরুজ্জামান আসিফ। এ মিলন মেলায় হাজ্বী কোরবান আলী মন্ডল ও হাজ্বী মো. আব্দুল বাছেদ মৌলভীর বংশধরগন উপস্থিত ছিলেন।

এসময় হাফেজ মো. ওয়ারেছ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুল হামিদ, আজাহার আলী, আরিফুল ইসলাম, আহসান হাবীব, হারুন অর রশিদ, সুজন মিয়া, রবিউল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলানা আল মামুন। দুপুরের খাবারের শেষে অনুষ্ঠান শেষ হয়।


বিজ্ঞাপন
👁️ 105 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *