দূর হোক প্রতিহিংসা ও অসহনশীল রাজনৈতিক চর্চা ——– গোলাম মোহাম্মদ কাদের

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টর চেয়ারম্যান গোলাম মো : কাদের তিনি আজ  বৃহস্পতিবার, ২৭ মার্চ, দেশবাসীকে তার ঈদ শুভেচ্ছা জ্ঞ্যাপন করেন। দেশবাসীর উদ্দেশ্য তার বক্তব্য হুবহু তুলে ধরা হলো।


বিজ্ঞাপন

সুপ্রিয় দেশবাসী, আস্সালামু আলাইকুম। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মহাখুশির ঈদুল ফিতরে বিশ^ মুসলমান জাতির প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। এই আনন্দ-উপলক্ষে মুসলিম উম্মাহ’র সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি।

প্রিয় দেশবাসী :  শেষ হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মহিমাময় মাহে রমজান। রমজানের সিয়াম সাধনার ত্যাগ ও সংযম এর শিক্ষা সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটিয়ে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে এগিয়ে আসুন।


বিজ্ঞাপন

ইসলামের শ^াশত শিক্ষায় অন্যায়, অবিচার ও অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন। আনন্দের এই মহালগ্নে জোড়ালো হোক মানুষে-মানুষে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ। দূর হোক প্রতিহিংসা ও অসহনশীল রাজনৈতিক চর্চা।


বিজ্ঞাপন

দেশবাসী ভাই ও বোনেরা  :  দেশের সুবিধা বঞ্চিত, হতদরিদ্র, প্রতিবন্ধি এবং অসহায় মানুষের প্রতি সবাই সহনশীল থাকুন। মহিমান্বিত মাহে রমজান এর ফজিলতে মহান আল্লাহ যেন আমাদের বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করেন।সবার জন্য কল্যাণময় আগামী প্রত্যাশা করছি। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক।

👁️ 107 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *