ডিবির অভিযানে এক কেজি গাঁজাসহ ১ জন  গ্ৰেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (যশোর) : গতকাল শনিবার  ১২ এপ্রিল, ৫ টা ১০ মিনিটের সময় জেলা গোয়েন্দা শাখা( ডিবি), যশোরের এসআই(নিঃ)/ মোঃ কামরুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটা টিম শার্শা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন

উক্ত  বিশেষ অভিযান পরিচালনা কালে কন্যাদাহ গ্রামস্থ রিফুজি পাড়ার জনৈক জয়নাল মোড়লের ভাড়াটিয়া রুবেল হোসেন(৩৫), কে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে। গ্ৰেফতারকৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

এ সংক্রান্তে শার্শা থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন
👁️ 113 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *