প্রাইম ব্যাংক ও শেয়ারট্রিপ এর মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর 

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক   :  কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি. এবং ট্রাভেল-টেক প্রতিষ্ঠান শেয়ারট্রি সম্প্রতি প্রাইম ব্যাংকের গুলশান কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

এই অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকরা শেয়ারট্রিপ থেকে বিভিন্ন আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন।

প্রাইম ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী এবং শেয়ারট্রিপ-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল; শেয়ারট্রিপ-এর এজিএম, মার্কেটিং মো. নাফিজ চৌধুরী; ডেপুটি ম্যানেজার, মার্কেটিং মো. তৌসিফ উদ্দিন এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।


বিজ্ঞাপন

এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য নতুন ও উদ্ভাবনী সেবা প্রদানে উভয় প্রতিষ্ঠানের অভিন্ন লক্ষ্য পূরণ হবে।


বিজ্ঞাপন
👁️ 104 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *