আইআরআই এর প্রতিনিধি দলের সাথে জাতীয় পার্টি চেয়ারম্যানের বৈঠক

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সাথে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।


বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার  ২১ আগস্ট সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে জাতীয় পার্টির চেয়ারম্যান কে স্বাগত জানান আইআরআই এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সিমার ।

সভায় আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের উপ-পরিচালক ম্যাথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এর সাথে ছিলেন, পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিঃ মইনুর রাব্বী চৌধুরী রুম্মন ও চেয়ারম্যানের উপদেষ্টা মেজর অব. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 201 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *