কুমিল্লা সীমান্তে বিজিবি’র  অভিযান  :  প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (কুমিল্লা) : কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী কটকবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কোটি ৯৯ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইলের ডিসপ্লেসহ একটি মিনি কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বিজ্ঞাপন

বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের টহলদল গতকাল বৃহস্পতিবার  ৪ সেপ্টেম্বর,  ভোরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় একটি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে  বিজিবি টহলদল উল্লেখিত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৩,৫২৭ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লেসহ একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করে।


বিজ্ঞাপন

জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৪,৯৯,৩৫,০০০ (চার কোটি নিরানব্বই লক্ষ পঁইত্রিশ হাজার) টাকা। বিধি মোতাবেক উক্ত মালামাল কাস্টমস এ জমা করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 106 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *