নোয়াখালীর চাটখিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনে শুকরিয়া আদায় দোয়া মাহফিল

Uncategorized জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, (নোয়াখালী) : নোয়াখালীর চাটখিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদে ১৭বছর পর স্বদেশ প্রত্যাবর্তন করায় আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বদলকোট ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে রাজ্জাকপুর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল করা হয়েছে।

দোয়া পরিচালনা করেন রাজ্জাকপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আবু ইউসুফ।


বিজ্ঞাপন

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক হোসেন তানভীর, ইউনিয়ন যুবদলের নেতা জাহাঙ্গীর আলম, রাসেদ হোসেন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফয়সাল হোসেন, আজাদ হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আহসান হাবীব সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন
👁️ 118 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *