নরসিংদীর শিবপুরে ধানের শীষ মার্কায় ভোট চাইলেন বিল্লাল চেয়ারম্যান

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ কামাল হোসেন প্রধান, (নরসিংদী)  :  নরসিংদীর শিবপুর – তিন আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কার সমর্থনে অদ্য ১ ফেব্রুয়ারি ২০২৬ ইং রবিবার বিকেলে পুটিয়া বাজারে উঠান বৈঠকে গণজোয়ার সৃষ্টি হয়েছে। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন সাবেক চেয়ারম্যান চেম্বার অফ কমার্স নরসিংদী।


বিজ্ঞাপন

তিনি বলেন,আমি আজকে আপনাদের সামনে দুই হাত পেতে হাজী আবেদ আলীর ছেলে হিসাবে মনজুর এলাহীর জন্য ধানের শীষ মার্কায় ভোট চাই,আলহাজ্ব আবেদ আলীর ছেলে মনজুর এলাহী সাহেব যতটুকু সম্ভব উনার সাধ্য অনুযায়ী আপনাদের পাশে থাকার চেষ্টা করেছেন,মনজুর এলাহী ভাইকে আপনারা ভোট দিবেন ও আত্মীয়-স্বজনদের নিকট ভোট চাইবেন এবং সহযোগিতা করিবেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মোঃ বিল্লাল হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুটিয়া ইউনিয়ন পরিষদ,তিনি বলেন আমি এক বছর চার মাস হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব নিয়েছি।


বিজ্ঞাপন

পুটিয়া ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে কি পরিমান উন্নয়ন হয়েছে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। মনজুর এলাহী ভাই যদি এমপি হয় উনি আমাদের বাড়ির মানুষ, আমাদের ভাই হিসাবে পুটিয়া ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হবে।


বিজ্ঞাপন

আমাদের পুটিয়া সেন্টার থেকে আব্দুল মান্নান ভূঁইয়া মন্ত্রী থাকা অবস্থায় পাস করতে পারেন নাই,আমরা সবাই মিলে দল-মত নির্বিশেষে মঞ্জুর এলাহী ভাইকে ধানের শীষ মার্কায় ১২ তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করিব ইনশাল্লাহ।

বাদল সরকার এর সভাপতিত্বে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ কামরুল হাসান পুটিয়া বাজার জামে মসজিদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার মোঃ বাচ্চু মিয়া, শাহিন মোল্লা।

উপস্থিত ছিলেন,আলহাজ্ব আব্দুল জলিল মেম্বার , হানিফ মাহমুদ , সোহরাব হোসেন সহ দলমত নির্বিশেষে বিভিন্ন নেতৃবৃন্দ।

👁️ 24 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *