জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর বটিয়াঘাটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত,

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ ইমরান হোসেন (খুলনা)  :  খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কৃষ্ণ নন্দী গতকাল বুধবার সকাল ১১টায় বটিয়াঘাটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।


বিজ্ঞাপন

বটিয়াঘাটা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কৃষ্ণ নন্দী বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং একটি কল্যাণকর রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতেই জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করছে। তিনি বলেন, বটিয়াঘাটার হিন্দু পরিবারগুলোর অভিভাবক হিসেবে কাজ করবেন, যাতে তারা সুখে-শান্তিতে বসবাস করতে পারে।


বিজ্ঞাপন

তিনি আরও বলেন, খুলনা-১ আসনের মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর বাস্তবসম্মত সমাধানে তিনি কাজ করতে চান।


বিজ্ঞাপন

কৃষ্ণ নন্দী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা জনগণের সত্য জানার অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মতবিনিময় সভায় বটিয়াঘাটা থানা জামায়াতে ইসলামীর আমির মো. আবু ইউসুফ, খুলনা জেলা জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সম্পাদক মো. আল-আমীন গোলদার, বটিয়াঘাটা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আ. হাই বিশ্বাস, আব্দুল কাদেরসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

👁️ 20 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *