
জয়পুরহাট প্রতিনিধি : আজ শনিবার ৭ ফেব্রুয়ারী/, জয়পুরহাটের পাঁচবিবিতে জানাজা নামাজে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে উপজেলা বিএনপি নেতাদের জড়িয়ে ফেসবুকে অপপ্রচারে প্রতিবাদ সংবাদ সম্মেলন।

শনিবার বিকালে উপজেলা বিএনপি আয়োজিত দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে সাংগাঠনিক সম্পাদক আবু তাহের লিখিত বক্তব্য দেন। তিনি বলেন, গত শুক্রবার পাঁচবিবি বায়তুন নুর জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মরহুম ডাঃ মোয়াজ্জেম হোসেন ও বিদ্যুৎ মিস্ত্রী আবুল বাশারের জানাজা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেওয়ার জন্য মোয়াজ্জিন জয়পুরহাট-১ আসনের জামায়াতের এমপি প্রার্থী ও জেলা আমীর ফজলুর রহমান সাঈদের নাম ঘোষণা করেন।
এসময় উপস্থিত মুসল্লীবৃন্দ তাতে বাধা প্রদান করে। বিষয়টি জামায়াত সমর্থিত কিছু ব্যক্তি রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাবেক সভাপতি জহুরুল আলম তরফদার রুকু ও পৌর বিএনপি’র যুগ্ম-আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইটকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারে তাদের মানক্ষুন্ন হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনো হিংসাংত্মক মনোভাবের রাজনীতি করে না এমন অপপ্রচার উদ্দেশ্য প্রণোদিত। ঘটনাটি বিএনপির বা ব্যক্তিগত বিষয় না উপস্থিত মুসল্লীদের মতের বহিঃ প্রকাশ মাত্র। উপজেলা বিএনপি এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহবান জানানো হয়।

