বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শিপনকে হত্যার হুমকী

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার (শরণখোলা)  :  বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের স্বতন্ত্র (হরিণ প্রতিকের) প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনকে বিদেশী মুঠোফোন নাম্বার থেকে হত্যার হুমকী দেওয়া হয়েছে। এ ঘটনায় রবিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে কাজী খায়রুজ্জামান শিপন মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন।


বিজ্ঞাপন

কাজী খায়রুজ্জামান শিপন বলেন, রবিবার বেলা ১১টা ৫ মিনিটে আমার নিজ মুঠোফোন নাম্বারে +৯১৯৭৪৮৮৯৪৬২২ নাম্বার থেকেকল দিয়ে বড় ক্ষয়ক্ষতি করবে এবং হত্যা করবে বলে হুমকী দেয়। পরবর্তী ওই নাম্বারে কল দিলে গালাগালিসহ জীবন নাশের হুমকী দেয়।

এর আগেও অজ্ঞাতনামা ব্যক্তিরা অপরিচিত নাম্বার থেকে আমাকে কয়েকবার হুমকী-ধামকী দিয়েছে। এর কারণে আমি ও আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।


বিজ্ঞাপন

নিরাপত্তার জন্য আমি মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছি। জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করেন এই প্রার্থী।


বিজ্ঞাপন

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন তাকে হুমকী দেওয়ার অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরী করেছেন।

সাধারণ ডায়েরী তদন্তের অনুমতির জন্য আদালতে প্রেরণ করা হবে। আদালত অনুমতি দিলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।##

👁️ 16 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *