গোপালগঞ্জে বিএনপির ঐতিহাসিক জয়: তিন আসনেই ধানের শীষের বড় বিজয়

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  দীর্ঘদিন পর রাজনৈতিক সমীকরণের বড় পরিবর্তনে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত প্রাথমিক ফলাফল অনুযায়ী, গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিম, ২ আসনে ডাঃ কেএম বাবর এবং ৩ আসনে এসএম জিলানী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।


বিজ্ঞাপন

​গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী আংশিক) আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা সেলিমুজ্জামান সেলিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জয়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, এই জয় জনগণের অধিকার আদায়ের জয় এবং অবহেলিত এই জনপদে উন্নয়নের নতুন ধারা শুরু করার প্রতিশ্রুতি দেন তিনি।

​অন্যদিকে, গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর-কাশিয়ানী আংশিক) আসনে জয় পেয়েছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিশিষ্ট চিকিৎসক ডাঃ কেএম বাবর। দীর্ঘ কয়েক দশক পর এই আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়কে স্থানীয় রাজনীতিতে বড় চমক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সাধারণ ভোটারদের মতে, ডা. বাবরের ক্লিন ইমেজ এবং তৃণমূলের সাথে সরাসরি যোগাযোগ তাকে এই সফলতা এনে দিয়েছে।


বিজ্ঞাপন

​সবচেয়ে আলোচিত গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে জয়ী হয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী। রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসনে ধানের শীষের বিজয়কে নেতা-কর্মীরা ঐতিহাসিক পুনর্জাগরণ হিসেবে দেখছেন। বিজয়ী হওয়ার পর জিলানী তার নির্বাচনী এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন।


বিজ্ঞাপন

​রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ এবং সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে নির্বাচনী ফলাফলে এই বড় পরিবর্তন এসেছে। জয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই জেলার বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ প্রকাশ করছেন।

তবে কেন্দ্রীয় নির্দেশে বিজয় উদযাপনে সংযম প্রদর্শন এবং কোনো প্রকার বিশৃঙ্খলা না করার জন্য স্থানীয় নেতাদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল যাচাই-বাছাই করে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়েছে।

👁️ 116 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *