যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা পুলিশ

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ মিঠু মিয়া, (গাইবান্ধা)  : শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে গাইবান্ধা পৌরপার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন।


বিজ্ঞাপন

জেলা পুলিশের পক্ষ থেকে তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিউগলের করুণ সুরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।

উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।


বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষে শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করে ভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।


বিজ্ঞাপন
👁️ 28 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *