তিতুমীর কলেজে জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে হৃদয় – সৌরভ

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোস্তাফিজুর রহমান,(জামালপুর) : জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক সরকারি তিতুমীর কলেজে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুজ্জামান হৃদয়কে সভাপতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ খানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।


বিজ্ঞাপন

শনিবার(২১ ফেব্রুয়ারি ) জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক তিতুমীর কলেজে আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এছাড়াও উক্ত কমিটিতে আল-আমিন শেখকে সিনিয়র সহ-সভাপতি, সাইফুল ইসলাম খানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, রেজাউল করিমকে সাংগঠনিক সম্পাদক, মিনহাজ উদ্দিনকে দপ্তর সম্পাদক, শাওন আহমেদ শ্রাবণকে প্রচার সম্পাদক, এফ এম ফাহিমকে অর্থ সম্পাদক এবং আতিয়া সুলতানাকে ছাত্রী বিষয়ক সম্পাদক মনোনীত করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 788 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *