সুন্দরবনে কাঁকড়া আহরণ শুরু,জেলে পরিবারে স্বস্তি

Uncategorized অর্থনীতি খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বানিজ্য বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (শরণখোলা)  :  কাঁকড়ার প্রজনন মৌসুমে সুন্দরবনের নদী-খালে দীর্ঘ দুই মাস কাঁকড়া আহরণ বন্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষে উপকূলের জেলেরা বন বিভাগ থেকে অনুমতিপত্র পেয়ে শুক্রবার সকাল থেকে আবারও কাঁকড়া ধরতে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে নৌকা নিয়ে নেমেছেন।


বিজ্ঞাপন

সুন্দরবনের জলভাগে ছোট-বড় মিলিয়ে ৪৫০টি নদ-নদী ও খাল আছে। এসব খালে ১৪ প্রজাতির কাঁকড়া রয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি—এ দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুম হওয়ায় ৫৯ দিনের জন্য জেলেদের সুন্দরবনে কাঁকড়া ধরার অনুমতি বন্ধ রাখে বন বিভাগ।

সুন্দরবনের মধ্যে অভয়ারণ্য ঘোষিত ৩০টি খাল এবং ২৫ ফুটের কম প্রশস্ত খালে সারা বছরই কাঁকড়া ধরা নিষিদ্ধ থাকে। বাকি অংশের নদী ও খালে বৈধ পাস-পারমিটধারী প্রায় ১৫ হাজার জেলে শুধু কাঁকড়া আহরণ করে জীবন-জীবিকা নির্বাহ করেন। ১৯৯৮ সালে কাঁকড়া রপ্তানি নীতিমালা প্রণয়নের পর থেকেই প্রতিবছর দুই মাস কাঁকড়া ধরার পাস–পারমিট বন্ধ রাখা হয়। এ নিষেধাজ্ঞা আজ শুক্রবার থেকে শেষ হয়েছে।


বিজ্ঞাপন

খুলনার কয়রার কাঁকড়া ধরার জেলেদের কয়েকজন জানালেন ‘আর্থিকভাবে সচ্ছল কোনো লোক সুন্দরবনে জীবনের ঝুঁকি নিয়ে কাঁকড়া ধরতে যান না। যাঁরা যান, তাঁরা প্রায় সবাই দরিদ্র। দুই মাস নিষেধাজ্ঞা চলাকালে আমরা মতো দরিদ্র জেলেদের চরম দুর্দিন গেছে।


বিজ্ঞাপন

বন্ধের দিনগুলোয় সরকারি কোনো ভাতার ব্যবস্থা না থাকায় মানবেতর জীবন যাপন করতে হয়েছে। আজ সকালে কাঁকড়া ধরার অনুমতি পেয়ে স্বস্তি পেয়েছি।

👁️ 51 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *