শরণখোলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

Uncategorized ইতিহাস ঐতিহ্য খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার, (শরণখোলা)  :  বাগেরহাটের শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ্ বাংলাদেশ এর অর্থায়নে, উন্নয়ন সংস্থা কোডেক এর বাস্তবায়নে এনগেজ প্রকল্প অংশগ্রহন করে। অংশগ্রহনকারীগণ শরনখোল উপজেলার গ্রাম, ইউনিয়ন, উপজেলা সুশীল সমাজ সংগঠনের সদস্যবৃন্দ। আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহন করে নারী অধিকার সুরক্ষা, নারীর অংশগ্রহন নিশ্চিতকরা, সমঅধিকার ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

এরমধ্যে রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা সুশীল সমাজ সংগঠনের নারী প্রতিনিধি লাইলী বেগম, জিলবুনিয়া সুশীল সমাজ সংগঠনের নারী সদস্য শ্যামলী রানী ও সাংবাদিক ফোরাম সদস্য শরণখোলা প্রেসক্লাব মোঃ নইন আবু নাঈম তালুকদার আলোচনায় অংশ নেন।


বিজ্ঞাপন

আলোচকবৃন্দ নারী অধিকার প্রতিষ্ঠায় তাদের সচেতনতা সৃষ্টি, উদ্যোগ গ্রহন, উন্নয়নমুলক আলোচনায় অংশগ্রহন করতে উৎসাহিত করার উপর জোর দেন। এছাড়া আলোচনায় অংশনেন মাঠ সহায়ক আবু বকর ও মোঃ নূর ইসলাম।


বিজ্ঞাপন

আলোচনা সভা ও র‌্যালি তে অংশগ্রহন করে সুশীল সমাজ সংগঠনের সদস্যবৃন্দ সন্তোষ প্রকাশ করেন ও এনগেজ প্রকল্প সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

👁️ 105 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *