কসবায় চোলাইমদ সেবন করায় দুইজনকে কারাদণ্ড

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   :  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চোলাইমদ সেবন করার অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদেরককে অর্থদণ্ডও করা হয়।


বিজ্ঞাপন

রবিবার রাত ১০টার দিকে শাহপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় দু’জনকে চোলাইমদ সেবন করেছে বলে প্রমাণ পাওয়া যায়।

তারাও বিষয়রি স্বীকার করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী শাহপুর গ্রামের ধন মিয়ার ছেলে হোসেন মিয়া (৫২) কে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড এবং মৃত আলী আজ্জম সরকারের ছেলে কাজল সরকার (৬৫) কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


বিজ্ঞাপন
👁️ 53 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *