গোপালগঞ্জের মুকসুদপুরে রাস্তা নির্মাণে আ’লীগ নেতা কমলের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ: প্রতিপক্ষকে প্রাণনাশের হুমকি

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও এওয়াজবদলের শর্ত ভঙ্গের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা রিয়াজুল হক কমলের বিরুদ্ধে। ঝুটিগ্রাম পূর্ব পাড়ায় ব্যক্তিগত জায়গার ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করে লাভবান হওয়ার চেষ্টা এবং প্রতিপক্ষকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন

অভিযুক্ত রিয়াজুল হক কমল বাঁশবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি অলিউল হক হিরু মিয়ার ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক।

​জায়গার মালিক জিল্লুর রহমান ভুট্টো অভিযোগ করেন, বিগত সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে রিয়াজুল হক কমল ঝুটিগ্রাম দাখিল মাদ্রাসা হতে জোরপূর্বক তার জায়গার ওপর দিয়ে রাস্তা নির্মাণ করেন। সে সময় বাধা দিলে তাকে এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।


বিজ্ঞাপন

পরবর্তীতে শরীকদের মধ্যস্থতায় একটি মৌখিক ‘এওয়াজবদল’ চুক্তি হয়। শর্ত অনুযায়ী, জিল্লুর রহমান ঝুটিগ্রাম মৌজার ৫৪৫ নং খতিয়ানভুক্ত ৭৬০ দাগের কমপক্ষে ১০০ হাত দীর্ঘ ও দুই হাত প্রশস্ত জায়গা রাস্তার জন্য ছেড়ে দেন। এর বিনিময়ে পশ্চিম পাশ দিয়ে রিয়াজুল হক কমলের জায়গা ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু রাস্তা নির্মাণ শেষ হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও কমল তার জায়গা ছাড়তে অস্বীকৃতি জানান।


বিজ্ঞাপন

​ভুক্তভোগী জিল্লুর রহমান আরও জানান, তিনি বিএনপি কর্মী হওয়ায় বিগত সময়েও কমলের হাতে বারবার লাঞ্ছিত ও হয়রানির শিকার হয়েছেন। গত ২৭ মার্চ তিনি নিজের জায়গা পুনরুদ্ধার করতে গেলে কমল ও তার সহযোগীরা তাকে বাধা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন।

এর আগে গত নভেম্বর মাসেও কমলের পরিবারের সদস্যরা তাকে লাঞ্ছিত করেছিলেন। এ ঘটনায় বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​এ বিষয়ে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির মোল্লা জানান, বিষয়টি তিনি জানেন এবং রিয়াজুল হক কমল তার আত্মীয় হওয়া সত্ত্বেও অনুরোধ করা সত্ত্বেও কোনো শর্ত বা কথা মানছেন না।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মালিকানাধীন জমিতে রাস্তা বা কোনো স্থাপনা নির্মাণ করতে এওয়াজবদলের শর্ত থাকলে তা উভয় পক্ষের মেনে চলা উচিত। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। ঘটনার বিষয়ে রিয়াজুল হক কমলের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

👁️ 118 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *