
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় পানিতে পড়ে ত্বহা (সাড়ে চার বছর) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চাল রায়েন্দা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের দিনমজুর বাবুল জমাদ্দারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ত্বহা বাড়ির পাশের ওয়ার্ল্ড ভিশন পরিচালিত একটি স্কুলে শিশু ওয়ানে পড়তো। সে স্কুল থেকে ফিরে ছুটোছুটি করতে থাকে।
একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের খালে পড়ে হাবুডুবু খেতে থাকে সে। এমন সময় শিশুটির মা টের পেয়ে খাল থেকে তাকে দ্রুত উদ্ধার করে ইজিবাইকযোগে উপজেলা সদরের হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পল্লব বিশ্বাস জানান, শিশুটির বয়স সাড়ে চার বছর। হাসপাতলে আনার পর তার নাকমুখ থেকে ফেনা বের হচ্ছি। পরে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করা হয়।

এব্যাপারে শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) উদয় সরকার জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে শিশুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
