বগুড়ার শিবগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডের ৩১৪৭ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ 

Uncategorized অর্থনীতি কৃষক ও কৃষি গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (বগুড়া)  : আজ পহেলা বৈশাখ (১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার), বগুড়ার শিবগঞ্জে কৃষকের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘কৃষক কার্ড’ বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে আজ দেশের ১৪ টি উপজেলায় ২২ হাজার কৃষকের হাতে তুলে দেয়া হলো কৃষক কার্ড।


বিজ্ঞাপন

এর ধারাবাহিকতায় বগুড়ার শিবগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডের ৩১৪৭ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে।কৃষক কার্ডের সাথে কৃষকদের হাতে তুলে দেয়া হয়েছে একটি করে গাছের চারা।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা উথলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং কর্মসূচির উদ্বোধন করেন।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী।


বিজ্ঞাপন
👁️ 32 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *