নওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সারোয়ার হোসেন অপু  (নওগাঁ)  :  নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকায় সাম্প্রতিক মারামারি ও সহিংসতা প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশের যৌথ অভিযানে তিনজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন

আজ রবিবার  ১৯ এপ্রিল রাতে শুরু হওয়া এ অভিযান দিনব্যাপী পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—সুলতানপুর জেলে পাড়ার বাসিন্দা মোঃ সোহাগ হোসেন (৩০), মোঃ শাহীন আলম (২৭) ও মোঃ ওসমান গনি ওরফে রনি (২৭)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে সহিংসতায় ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে রামদা, কিরিচ, হাসুয়া, চাইনিজ কুড়াল, বড় ছোরা, লোহার পাইপ ও রড।


বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে এসব অস্ত্র ব্যবহার করে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল তারা। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশ এই অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

পুলিশ আরও জানায়, ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলার যেকোনো স্থানে সন্ত্রাসী কার্যক্রম দমনে জেলা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।”

👁️ 30 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *