প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও দৈনিক জনকণ্ঠ পরিবারের সতর্কবার্তা

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

আজকের দেশ ডটকম নিউজ :  দৈনিক জনকণ্ঠকে ঘিরে আবারও গভীর ষড়যন্ত্রের অপচেষ্টা শুরু হয়েছে। একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে জনকণ্ঠের অফিসিয়াল প্যাড ও সম্পাদকের স্বাক্ষর জাল করে বিভ্রান্তিকর ও সম্পূর্ণ ভুয়া তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপপ্রচার শুধু দায়িত্বজ্ঞানহীনই নয়, এটি একটি সুস্পষ্ট অপরাধ।


বিজ্ঞাপন

স্পষ্টভাবে জানানো যাচ্ছে—মাননীয় চেয়ারম্যান ম্যাডামের পক্ষ থেকে এ ধরনের কোনো তথ্য বা বিবৃতি প্রকাশ করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে ছড়ানো এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।

পাঠকবৃন্দ, শুভানুধ্যায়ী এবং দৈনিক জনকণ্ঠের সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বিশেষ অনুরোধ—যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করবেন না। গুজব ছড়ানো থেকে বিরত থাকুন এবং অন্যকেও সচেতন করুন।


বিজ্ঞাপন

উল্লেখ্য, দৈনিক জনকণ্ঠ পুনরায় প্রকাশের লক্ষ্যে কর্তৃপক্ষ জোরালোভাবে কাজ করে যাচ্ছে। সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করে খুব শিগগিরই পত্রিকাটি নতুন উদ্যমে পাঠকদের সামনে ফিরে আসবে, ইনশাআল্লাহ।


বিজ্ঞাপন

একইসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করা হচ্ছে—দৈনিক জনকণ্ঠকে বন্ধ বা ক্ষতিগ্রস্ত করার যেকোনো ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সকলকে আবারও জানানো যাচ্ছে, শুধুমাত্র দৈনিক জনকণ্ঠের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত নোটিশই সত্য ও নির্ভরযোগ্য হিসেবে গণ্য হবে। অন্য কোনো উৎস থেকে প্রচারিত তথ্যের ওপর বিশ্বাস স্থাপন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সতর্ক থাকুন, সচেতন থাকুন—গুজব প্রতিরোধ করুন।

👁️ 26 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *