র‍্যাব-৪ এর অভিযান  :  যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  “বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।


বিজ্ঞাপন

র‍্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি বিভিন্ন অপরাধে জাড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য সদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল ৩০ এপ্রিল, সন্ধ্যায় ঢাকা মহানগরীর কাফরুল থানাধীন উত্তর ইব্রাহিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ আমির হোসেন অমি (২৮) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, আসামী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। আসামী দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী জেলা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, হেরোইন, ইয়াবা ট্যাবলেট এবং ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ক্রয় করে ঢাকা মহানগরীসহ আন্তঃজেলায় বিক্রয় করত।


বিজ্ঞাপন

তার বিরুদ্ধে কয়েকটি মামলা বিচারাধীন থাকা অবস্থায় বিজ্ঞ আদালত একটি মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তারপর হতে আসামী অমি ছদ্মবেশ ধারণ করে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বসবাস করছিল।


বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত আসামীকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এবং পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান সনাক্ত করে ঢাকা মহানগরীর কাফরুল থানাধীন উত্তর ইব্রাহিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ আমির হোসেন অমি (২৮) কে গ্রেফতার করে।

পিসিপিআর যাচাই করে দেখা যায়, উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় ০৫ মামলাসহ গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

👁️ 42 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *