বিক্রয় পেশাজীবীদের সুনির্দিষ্ট নীতিমালা ও ন্যায্য ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান BSPA’র

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  “একতাই শক্তি, একতাই মুক্তি”—এই স্লোগানকে সামনে রেখে দেশের সকল বিক্রয় পেশাজীবীর চাকরিতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং বিক্রয় প্রতিনিধিদের ন্যায্য ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)।


বিজ্ঞাপন

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও পণ্য বিপণন ব্যবস্থায় বিক্রয় পেশাজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মাঠপর্যায়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের পণ্য ও সেবা ভোক্তার কাছে পৌঁছে দিলেও অনেক বিক্রয় পেশাজীবী এখনো সুনির্দিষ্ট চাকরি নীতিমালা, স্থায়ী নিয়োগ, ন্যায্য বেতন-ভাতা ও সামাজিক নিরাপত্তা সুবিধা থেকে বঞ্চিত।

এ অবস্থায় বিক্রয় পেশাজীবীদের অধিকার, চাকরির নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে ৮ দফা দাবি তুলে ধরেছে বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)।


বিজ্ঞাপন

BSPA’র ৮ দফা দাবি : . সুনির্দিষ্ট চাকরি নীতিমালা প্রণয়ন: বিক্রয় পেশাজীবীরা কোন মন্ত্রণালয়ের অধীনে থাকবে তা নির্ধারণ করতে হবে এবং তাদের জন্য সুনির্দিষ্ট চাকরি নীতিমালা প্রণয়ন করতে হবে।


বিজ্ঞাপন

বেতন কাঠামো নির্ধারণ : মূল বেতন ২০,০০০ টাকা, বাড়ি ভাড়া ৫,০০০ টাকা, চিকিৎসা ভাতা ৫,০০০ টাকা, দুপুরের খাবার ভাতা ৪,৫০০ টাকা এবং টি.এ মার্কেট অনুযায়ী নির্ধারণ করতে হবে।

স্থায়ী চাকরি ও সামাজিক নিরাপত্তা  : সকল বিক্রয় প্রতিনিধিকে স্থায়ীভাবে চাকরিতে অন্তর্ভুক্ত করতে হবে এবং গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও লাইফ ইন্স্যুরেন্স সুবিধা নিশ্চিত করতে হবে।

চাকরিচ্যুতির ক্ষেত্রে পাওনা পরিশোধ : কোনো বিক্রয় পেশাজীবীকে চাকরিচ্যুত করা হলে ৩ মাসের অগ্রিম বেতনসহ তার সকল পাওনা পরিশোধ করতে হবে।

কর্মক্ষেত্রে আহত ও মৃত্যুর ক্ষেত্রে ক্ষতিপূরণ : কর্মরত অবস্থায় আহত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে চিকিৎসা ব্যয় বহন করতে হবে। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

উৎসব বোনাস নিশ্চিতকরণ : প্রতি ঈদ ও ধর্মীয় উৎসবে বেতনের সমপরিমাণ বোনাস প্রদান করতে হবে।

সরকারি ছুটি ও অতিরিক্ত মজুরি  : সরকারি ছুটি নিশ্চিত করতে হবে এবং ছুটির দিনে কাজ করলে অতিরিক্ত মজুরি প্রদান করতে হবে।

বার্ষিক বেতন বৃদ্ধি  : প্রতি বছর ন্যূনতম ১০ শতাংশ বেতন বৃদ্ধি করতে হবে।

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA) মনে করে, বিক্রয় পেশাজীবীরা দেশের ব্যবসা ও বিপণন খাতের অন্যতম চালিকাশক্তি। তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন, চাকরির নিরাপত্তা এবং ন্যায্য অধিকার নিশ্চিত করা সময়ের দাবি।

সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি দেশের সকল বিক্রয় পেশাজীবীকে নিজেদের ন্যায্য দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এ যোগ দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।

👁️ 297 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *