শরণখোলায় প্রাথমিক বিদ্যালয়ের ছাদবাগানে বৃক্ষরোপণ করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা দল

Uncategorized অর্থনীতি খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার (শরণখোলা)  :  ” গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ — এই স্লোগানকে সামনে রেখে মঙ্গল বার (২১ জুলাই) দুপুরে শরণখোলার ৪১ নম্বর উত্তর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদবাগানে বৃক্ষরোপণের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দল। বিদ্যালয়ের স্কাউট গ্রুপের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে গবেষণা দলের সদস্যরা নিজেরাই গাছের চারা রোপণ করেন।


বিজ্ঞাপন

উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস. এম. হাফিজুর রহমান, অধ্যাপক শাহ শামীম আহমেদ এবং গবেষণা দলের সদস্য স্ফূর্তি বিশ্বাস মাম ও তীর্থ প্রতিম দাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট শরণখোলা উপজেলার সহকারী কমিশনার ও শিক্ষক নেতা নাসির উদ্দিন মুক্তা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মিজানুর রহমান, প্রধান শিক্ষক আবদুর রহমান, উপজেলা কাব লিডার ও বিদ্যালয়ের ইউনিট লিডার স্কাউটার মিজানুর রহমান, এসএমসি সদস্য শিরিন আক্তার, লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পর্ণা রানী, শিক্ষক হ্যাভেন আক্তার এবং উদয়ন বাংলাদেশের শরণখোলা কর্মকর্তা মো. নাঈম হোসেন।


বিজ্ঞাপন

জানা যায়, শরণখোলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, ঝরে পড়া রোধ ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ক গবেষণার কাজে এসেছেন এই দলটি। অধ্যাপক ড. হাফিজুর রহমান শিক্ষার্থীদের প্রত্যেকের বাড়িতে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।


বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে গবেষণা দলের পক্ষ থেকে উত্তর কদমতলা ও লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে কলম এবং ছেলে ও মেয়ে দলের জন্য আলাদাভাবে মোট চারটি ফুটবল উপহার দেওয়া হয়।

👁️ 32 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *