খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সমির, সম্পাদক দিদার

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পুর্বোক্ত কমিটি বিলুপ্ত করে ইনডেপেনডেন্ট টেলিভিশনের খাগড়াছড়ি প্রতিনিধি সমির মল্লিক-কে সভাপতি ও চ্যানেল ওয়ানের খাগড়াছড়ি প্রতিনিধি দিদারুল আলম রাজু-কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে।


বিজ্ঞাপন

বুধবার (২৬ আগস্ট) বিকেলের দিকে নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি জহুরুল আলম’র সভাপতিত্বে খাগড়াছড়ি প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।

১৯ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহসভাপতি কানন আচার্য্য (মাছরাঙা টেলিভিশন), যুগ্ন সম্পাদক নুরুচ্ছাফা মানিক (চ্যানেল টুয়েন্টি ফোর), অর্থ সম্পাদক জাফর সবুজ (নাগরিক টেলিভিশন) এবং দপ্তর সম্পাদক মো. মাইন উদ্দীন (বৈশাখী টেলিভিশন) নির্বাচিত হয়েছেন।


বিজ্ঞাপন

সভায় অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন ও পর্যালোচনা সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করা হয়।


বিজ্ঞাপন

সভায় অ্যাসোসিয়েশনের পুর্বোক্ত কমিটি বিলুপ্ত করেন সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচএম প্রফুল্ল। পরে সকলের মতামতের ভিত্তিতে নবগঠিত ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য।

👁️ 14 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *