সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) :  নওগাঁর সাপাহারে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অপরাধে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে সাপাহার উপজেলা সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—সাপাহারের রামপুর এলাকার বুলু মিয়ার ছেলে আলমগীর (৪০) এবং গাঞ্জাকুড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে সিরাজুল (৩৮)। তাদের প্রত্যেককে ২৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন

এছাড়া চৌধুরীপাড়ার ইমদাদুলের ছেলে আশিক (৩০) এবং একই এলাকার পাপ্পু রাজার ছেলে নাদিম (২৭)-কে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন

মাদক সেবনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে উপজেলা সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডাদেশ কার্যকর করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক সেবন ও এর সঙ্গে সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

👁️ 13 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *