
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ আলী আসগার লবি এবং তার সহধর্মিণী গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছেন। তাদের আশু আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় ডুমুরিয়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ আসর নামাজ শেষে ডুমুরিয়া মডেল মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দেশ ও জাতির কল্যাণসহ অসুস্থ সংসদ সদস্য ও তার সহধর্মিণীর দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, খুলনা জেলা বিএনপির সদস্য ও সাহস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা মাহাবুর রহমান, খুলনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, জেলা বিএনপি নেতা জিএম মিজানুর রহমান লিটন এবং ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডাঃ আলমগীর হোসেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ধামালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জহুরুল হক।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা খান আসাদুজ্জামান মিন্টু, আবদুল মজিদ জোয়ারদার, এফএম গোলাম সরোয়ার, রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম শাহেদুজ্জামান বাবু, মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ, বিএনপি নেতা মাস্টার নজরুল ইসলাম, আমিনুর রহমান আকুঞ্জী, ডুমুরিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ আবদুল কাদের, বিএনপি নেতা গাজী আতিয়ার রহমান, আরশাব হোসেন, রজব আলী বাওয়ালী ও আবু হাসান খান।

মাহফিলে আরও অংশ নেন ডুমুরিয়া কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান খান, ওলামা দল নেতা বেলায়েত হোসেন ও মাওলানা আব্দুস সালাম আল আজাদ, স্বেচ্ছাসেবক দলনেতা শেখ হাবিবুর রহমান, শ্রমিক নেতা আবু বক্কার মোল্যা ও জসিম উদ্দিন শেখ এবং যুবনেতা আনোয়ার হোসেন ও নুরুজ্জামান গাজীসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
