গফরগাঁও পৌরসভার নিরাপত্তায় ২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং চালু

Uncategorized গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ সারাদেশ

মকবুল হোসেন, (ময়মনসিংহ)  :  ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় গফরগাঁও পৌরবাসী, সকল শ্রেনীর নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বজায় লক্ষ্যে গফরগাঁও পৌরসভার উদ্যোগে পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানসমূহে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।


বিজ্ঞাপন

গফরগাঁও পৌরসভার নিয়ন্ত্রণ কক্ষ থেকে যা সার্বক্ষণিক নজরদারি করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘন, যানজট সৃষ্টি, অবৈধ পার্কিং ও ট্রাফিক নিয়ম ভঙ্গ,

চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধ ও অপরাধী সনাক্তকরণ
রেলওয়ে স্টেশন এলাকায় যেসব অনিয়ম- টিকিট কালোবাজারি, হকার উচ্ছেদ ও যাত্রী হয়রানি যে কোন ধরনের আইন বিঘ্ন, ফুটপাত দখল, ময়লা ফেলা ও সামাজিক অপরাধ


বিজ্ঞাপন

বর্তমানে যেসব এলাকা মনিটরিং এর আওতায় রয়েছে তা হলো। কে.বি.আই রোড, জামতলা মোড়, চাঁদনী মোড়, শহীদ আব্দুল গেট, গফরগাঁও রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম, পুরাতন কোর্ট ভবন, মধ্য বাজার, পাটমহল মোড় সহ সকল গুরুত্বপূর্ণ স্হানসমূহ


বিজ্ঞাপন

এখন থেকে পৌরসভার নিয়ন্ত্রণ কক্ষ থেকে ২৪ ঘন্টা পৌর এলাকা পর্যবেক্ষণ করায় যেকোনো অপ্রীতিকর ঘটনা দ্রুত প্রশাসনকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গফরগাঁও পৌর প্রশাসন কর্তৃপক্ষ একটি নিরাপদ, সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন অত্যাধুনিক প্রথম শ্রেণীর গফরগাঁও পৌরসভা গড়তে সকলের সহযোগিতা কামনা করছেন।

গফরগাঁও পৌরসভার প্রশাসন কর্তৃক পৌরবাসীর জন্য নিরাপত্তার লক্ষ্যে এ ধরনের অত্যাধুনিক যুগান্তকারী পদক্ষেপ কে বাজার ব্যবসায়ী, পৌরসভা বসবাসকারী নাগরিকবৃন্দ সহ সর্বস্তরের জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

👁️ 16 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *